প্রজন্ম চত্বরে শিল্পী ও নির্মাতারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভালোবাসা দিবসে গত বৃহস্পতিবার শাহবাগের প্রজন্ম চত্বরে এসেছিলেন কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা। এখানে তাঁরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এরপর তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে ছিলেন বেশ কিছুক্ষণ। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়েছিলেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সন্ধ্যায় গিয়েছিলেন চলচ্চিত্রনির্মাতা এনামুল করিম নির্ঝর, মোস্তফা সরয়ার ফারুকী, জাহিদুর রহিম অঞ্জন, নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, গোলাম রাব্বানী বিপ্লব, কামার আহমেদ সায়মন প্রমুখ।সন্ধ্যায় গিয়েছিলেন আরিফিন শুভ।