প্রজন্ম চত্বরে ‘দৃপ্ত ত্রয়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শাহবাগ প্রজন্ম চত্বরে দিনভর ছিল তিন মহীয়সী নারী শহীদ জননী জাহানারা ইমাম, মাদার তেরেসা ও কবি বেগম সুফিয়া কামালের সংগ্রামী জীবন নিয়ে বিভিন্ন মুহূর্তের ছবির বিশেষ প্রদর্শনী। প্রজন্ম চত্বরের পূর্বদিকে ঢাকা ক্লাবের সমনের অংশে ‘দৃপ্ত ত্রয়ী’ নামের এই প্রদর্শনীর আয়োজন করা হয়। আলোকচিত্র সাংবাদিক ইয়াসিন কবির বিভিন্ন সময়ে এই ছবিগুলো তুলেছেন। এই ছবিগুলো তাঁদের জীবন ও কর্ম নিয়ে লেখাসমৃদ্ধ একটি গ্রন্থ প্রকাশিত হতে যাচ্ছে তিন নারী নামে। প্রদর্শনীর সার্বিক সহযোগিতা করেছেন অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। স্টুডিও থিয়েটারে চিত্রাঙ্গদা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নাট্যসংগঠন স্বপ্নদল শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যনাট্য চিত্রাঙ্গদার বিশেষ মঞ্চায়ন করে। এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। প্রদর্শনী শেষে বিশিষ্ট নির্দেশক-অভিনয়শিল্পী-সংগঠক লাকী ইনাম এবং স্বপ্নদলের নিয়মিত নারী-নাট্যকর্মীদের আনুষ্ঠানিক সম্মাননা জানানো হয়। পাশাপাশি নারী-দর্শকদেরও ফুল দিয়ে শুভেচ্ছা জাননো হয়। লাকী ইনাম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘নাট্যক্ষেত্রে নাট্যচর্চার বিকাশে নারীর রয়েছে উল্লেখযোগ্য অবদান। আন্তর্জাতিক নারী দিবসে স্বপ্নদল নারীর সেই অবদানকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করে একটি অনিবার্য দায়িত্ব পালন করল।’মুখোশ নির্মাণ কর্মশালাগ্যালারি জলরং বাংলাদেশের মুখোশ মাসব্যাপী শীর্ষক মুখোশ নির্মাণ কর্মশালার আয়োজন করেছে। গতকাল জলরঙের আজিমপুরের কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন ভাস্কর হামিদুজ্জামান খান। অতিথি ছিলেন শিল্পী আইভি জামান খান, তরুণ ঘোষ ও সুকুমার পাল। কর্মশালাটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন শিল্পী সন্দ্বীপ কুমার দেবনাথ এবং কিউরেটরের দায়িত্ব পালন করছেন শিল্পী শাওন আকন্দ। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ফারুক আহমেদ, সাবিন শাহিরয়ার, আবদুল মোমেন মিল্টন, নুরুল ইসলাম, সুমনা হক, পিন্টু দেব, নাসির আহমেদ, আব্দুর রহিম, তেজস হালদার, অনন্যা সিনহা, ঋতুপর্ণা ধর, নাজমা বেগম, জয়ন্ত তালুকদার, সজীব পাল, তুষার দে, আমানুল্লাহ খান, আসাদুজ্জামান, পলাশ চৌধুরী, শিমুল দত্ত, অমিত কুচ, মাহ্মুদুল হাসান, রিপন সিংহ, তানভীর আহমেদ প্রমুখ।প্রকাশনা অনুষ্ঠানকবি ও নাট্যকার রাজু আলীমের নতুন কবিতার বই অফিস স্পাউস-এর প্রকাশনা অনুষ্ঠান হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে। গত বৃহস্পতিবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানা কামাল। অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, তথ্যসচিব হেদায়েত আল মামুন, কবি নাসির আহমেদ, ইমপ্রেস অডিও ভিশনের প্রধান সমন্বয়ক আসাদ আহমেদ প্রমুখ। বইটি প্রকাশ করেছে বিশ্বসাহিত্য ভবন। পরে রাজু আলীমের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিফিল্ম প্রজাপতির সুখ দুঃখ ও নাটক আয়নার মানুষ-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এ ছাড়া তাঁর পরিচালনায় চারটি নাটক ও টেলিফিল্ম রোদ বৃষ্টির কবিতা, মেয়েটির কোন দোষ ছিল না, একজন দুর্বল মানুষ ও ওয়েটিং ফর বেবির ডিভিডির মোড়ক উন্মোচন করা হয়।