প্রতারণার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত্রুঘ্ন সিনহা
শত্রুঘ্ন সিনহা

খামোশ! এক হাঁক দিয়ে ভিলেনকুলের কম্ম সাবাড় করা সেই শত্রুঘ্ন সিনহাই এবার প্রতারণার শিকার হলেন। জনপ্রিয় টিভি রিয়েলিটি অনুষ্ঠান ‘কে হতে চায় কোটিপতি’র ভোজপুরি সংস্করণ ‘কে বানি ক্রোড়পতি’র উপস্থাপক হিসেবে কাজ করেছেন শত্রুঘ্ন। এটি প্রচারিত হয়েছে ভোজপুরি টিভি চ্যানেল মহুয়ায়। শত্রুঘ্ন এবার দাবি করছেন, এই অনুষ্ঠানে হাজির হওয়ার বিনিময়ে তিনিসহ আরও কয়েকজন তারকা চ্যানেলটির কাছে পৌঁনে দুই কোটি রুপি পাবেন। ধর্মেন্দ্র, গোবিন্দ, হেমা মালিনী, সোনাক্ষীসহ বেশ কয়েকজন তারকা এই অনুষ্ঠানে এসে যে টাকা জিতেছিলেন, তার কানাকড়িও চ্যানেলটি নাকি দেয়নি!