প্রতারণার শিকার দিলীপ কুমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলীপ কুমার
দিলীপ কুমার

শেষ বয়সে এসে থানা-আদালতে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। দিলীপ কুমার ও তাঁর স্ত্রী সায়রা বানু প্রতারণার শিকার হয়েছেন। কদিন আগে কিংবদন্তি অভিনেতার একটি আত্মজীবনী প্রকাশিত হয়। আত্মজীবনীর পৃষ্ঠপোষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাঁচ কোটি রুপি তুলে দেওয়ার কথা বলেছিল সামারা প্রোডাকশনস নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু শেষ পর্যন্ত কানাকড়িও পাননি দিলীপ।
গত ফেব্রুয়ারিতে বইটির লেখক উদয় তারা নায়ারের মাধ্যমে সামারা প্রোডাকশনের দুই কর্তাব্যক্তির সঙ্গে পরিচয় হয় দিলীপের। এঁরা প্রতিশ্রুতি অনুযায়ী চার কোটি রুপির একটি চেকও দিয়েছিলেন। কিন্তু যে চেক পরে ভুয়া প্রমাণিত হয়েছে। এ কারণে শেষ পর্যন্ত মুম্বাই পুলিশের দ্বারস্থ হয়েছেন দিলীপ। বলিউড হাঙ্গামা।