প্রতারিত লেডি গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা কিছু হয় সবই নাকি ভালোর জন্য। গত বছর নিতম্বের চোট নিয়ে দীর্ঘদিন বসে থাকতে হয়েছে লেডি গাগাকে। আর এই অবকাশে তিনি উপলব্ধি করতে পেরেছেন, অনেকেই বন্ধুর মুখোশ নিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এসেছিল তাঁর কাছে। সেই কথিত বন্ধুরা স্রেফ সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে গাগাকে।
প্রতারিত হয়েছেন মন্তব্য করে গাগা বলেন, ‘যে মানুষগুলোকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, এত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, তারাই আমার হূদয় ভেঙে দিয়েছে। তারা আমাকে ব্যবহার করেছে, আমার সঙ্গে মিথ্যা বলেছে। এটা আমার জন্য ছিল কঠিন এক শিক্ষা।’ পিটিআই।