প্রতি পর্বে আড়াই কোটি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় পর্দা হোক আর ছোট পর্দাই হোক, সালমান খান মানেই কোটি কোটি রুপির খেলা। শোনা যাচ্ছে, রিয়ালিটি গেম শো দশ কা দম-এর তৃতীয় কিস্তিতেও থাকছেন এই অভিনেতা। সে জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন। প্রতি পর্বে আড়াই কোটি রুপির বিনিময়ে সালমান অনুষ্ঠানটির সঞ্চালক হতে রাজি হয়েছেন। দশ কা দম-এর আগের দুই কিস্তির প্রতি পর্বের জন্য সালমানকে এক কোটি ৬৫ লাখ রুপি করে দেওয়া হয়েছে। এবার আড়াই কোটির কমে নড়ছেন না সাল্লু। এখন তিনি বিগ বস ৪-এর কাজ নিয়ে ব্যস্ত। বিগ বস-এর প্রতি পর্ব থেকে দুই কোটি রুপি পান তিনি। অথচ টিভি রেটিংসে সবচেয়ে এগিয়ে থাকা কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) প্রতি পর্বের জন্য অমিতাভ বচ্চন পান ৭০ লাখ রুপি।