প্রতিজ্ঞা ভাঙছেন কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইটেম গান আর করবেন না বলেই পণ করেছিলেন। সর্বশেষ এ ধরনের গানে তাঁকে দেখা গেছে দাবাং টুর ‘ফেবিকল সে’তে। এরপর আরও কিছু প্রস্তাব এলেও কারিনা কাপুর সোজা ‘না’ করে দেন। কিন্তু ধনুকভাঙা সেই প্রতিজ্ঞাই শেষ পর্যন্ত ভাঙতে হলো। নতুন ছবি গাব্বার-এর আইটেম গানে দেখা যাবে কারিনাকে।
কারিনা বলেন, ‘গাব্বার-এর আইটেম গানটি করেছি শুধুই বন্ধুর জন্য। সাবিনাকে আমি “না” বলতে পারিনি।’
এই ছবির সহপ্রযোজক সাবিনা। গাব্বার-এর প্রযোজক সঞ্জয় লীলা বানশালির সর্বশেষ ছবি রামলীলায় প্রিয়াঙ্কা চোপড়াও একটি আইটেম গান করেছিলেন। সেই ছবিতে আইটেম গানের ধরন পাল্টে দেন বানশালি। এটাও কারিনাকে প্রতিজ্ঞা ভাঙতে প্রভাবিত করেছে। বলিউড হাঙ্গামা।