প্রতিদিন ৫০ লাখ রুপি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইশাকজাদে ছবির সাফল্যের পর বদলে গেছে মডেল অভিনেত্রী পরিণীতি চোপড়ার দিনকাল। এখন তাঁর ঠাটবাটই আলাদা। সূত্র জানায়, সম্প্রতি একটি প্রসাধনসামগ্রীর বিজ্ঞাপনচিত্রে মডেল হতে প্রতিদিনের শুটিংয়ের জন্য তিনি নাকি ৫০ লাখ রুপি পারিশ্রমিক হেঁকেছেন! পরিণীতির প্রতিনিধির কাছে এ চড়া পারিশ্রমিকের কথা শুনে ওই প্রসাধনসামগ্রীর হর্তাকর্তাদের আক্কেল গুড়ুম। ওই প্রসাধন পণ্যের পক্ষ থেকে বলা হয়, এ পারিশ্রমিক তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। ওই বিজ্ঞাপনচিত্রে দিন দশেকের মতো লাগবে শুটিংয়ে। এতে পরিণীতিকে ২৫ লাখ রুপির বেশি দিতে ইচ্ছুক নন তাঁরা। তাঁরা বলছেন, ১০ দিনের জন্য পরিণীতিকে তাঁরা পাঁচ কোটি রুপি দিতে পারবেন না। এর চেয়ে বরং অন্য কাউকে নেওয়া ভালো। মিড-ডে ডটকম।