প্রতিবন্ধীদের জন্য গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এসো সাম্য মৈত্রীর অধিকারে/ সম্মিলিত ধ্যানে জাগরণীর গান শোনাই’—প্রতিবন্ধীদের ব্যাপারে সবাইকে সচেতন করতে তৈরি হয়েছে গানটি। লিখেছেন কাজী রোজী। গানটিতে কণ্ঠ দিয়েছেন ও সুর করেছেন মলয় চাকী। সংগীত পরিচালনা করেছেন সানি চাকী। প্রতিবন্ধীদের জন্য কাজ করছে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) নামের একটি প্রতিষ্ঠান। জানা গেছে, গানটি এই প্রতিষ্ঠানের থিম সং হিসেবে ব্যবহার করা হবে। এরই মধ্যে তৈরি হয়ে গেছে গানটি, এবার হবে মিউজিক ভিডিওর কাজ। এরপর বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে গানটি।মলয় চাকী বললেন, ‘আশা করছি, গানটি প্রতিবন্ধীদের ব্যাপারে সবাইকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখবে।’