প্রতিবন্ধীদের প্রতিভা অন্বেষণের উদ্যোগ বৈশাখীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধীদের প্রতিভা অন্বেষণের জন্য প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে বৈশাখী টেলিভিশন। ‘বিশ্বাস বিল্ডার্স অন্য আলোর গান’ নামে এ অনুষ্ঠানের মূল স্লোগান হলো ‘আপন শক্তিতে জ্বলে ওঠা’।বৈশাখী টেলিভিশনের পক্ষে জানানো হয়, দেশের এক বিরাট অংশ প্রতিবন্ধী। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে এ প্রতিবন্ধীরাও হয়ে উঠতে পারে সমাজের সুদক্ষ মানবসম্পদ। দেশের এমন অনেক প্রতিবন্ধী রয়েছেন যাঁরা শিক্ষা ও সুযোগ পেয়ে তাঁদের প্রতিভার ঝলক দেখিয়েছেন দেশে-বিদেশে। এসব কিছু বিচার করেই বৈশাখী টেলিভিশন উদ্যোগ নিয়েছে, প্রতিবন্ধীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণের। বৈশাখীর এ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বাস বিল্ডার্স। শিগগিরই এ প্রতিযোগিতার নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ।