প্রতিবেশী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে সোমবার দুপুর ১২টা ৫ মিনিটে প্রচারিত হবে টেলিছবি প্রতিবেশী। চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন এবং পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন বাঁধন, অপূর্ব, মিমো, ডি এ তায়েব প্রমুখ। একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করে দুই দম্পত্তি। দুই পরিবারের সঙ্গে যখন দেখা হয়, তখনই ঘটে বিপত্তি। কারণ, এক পরিবারের কর্তার সঙ্গে অন্য পরিবারের স্ত্রীর হূদ্যতা ছিল অনেক দিন ধরে। দুই পরিবারে পুরোনো প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয় বিভিন্ন জটিলতা।