প্রতিভার খোঁজে লোপেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমেরিকান আইডল’ প্রতিযোগিতার বিচারক হিসেবে প্রতিভার খোঁজে আছেন তিনি। এবার নতুন আরেক মঞ্চে প্রতিভা ছেঁকে বের করবেন বলে জানিয়েছেন জেনিফার লোপেজ। এই খোঁজ আর মার্কিন মুলুকে নয়, লাতিন আমেরিকায়। সঙ্গে থাকবেন তাঁর স্বামী মার্ক অ্যান্টনি। ‘আমেরিকান আইডল’-এর নির্মাতা সাইমন ফুলারও লোপেজকে সহযোগিতা করবেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার জানানো হয়েছে, স্প্যানিশ ভাষার এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের প্রকল্প চূড়ান্ত না হলেও আপাতত একটা নাম ঠিক করা হয়েছে—‘কিউ ভিভা’। ওয়েবসাইট।