প্রতিযোগিতাটি আবার শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে নাচ নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’। এই প্রতিযোগিতার অন্যতম বিচারক শিবলী মহম্মদ। কথা হলো তাঁর সঙ্গে।প্রতিযোগিতাটি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল কেন?এর আগে যে নির্মাতা প্রতিষ্ঠানকে অনুষ্ঠান নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের ব্যর্থতার কারণে অনুষ্ঠানটি মাঝপথে বন্ধ হয়ে যায়। তারপর বাংলাভিশন নিজ উদ্যোগে আবারও এই প্রতিযোগিতা শুরু করেছে। এখন সবকিছুই অনেক গোছানো। কাজ করেও আরাম পাচ্ছি। বিচারকের দায়িত্বে আছি আমি, ফেরদৌস আর রিয়া।এই প্রতিযোগিতা কবে শেষ হবে?পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মার্চ মাসে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।আপনি তো বিটিভির একটি প্রতিযোগিতার সঙ্গেও যুক্ত আছেন।হ্যাঁ, ওই প্রতিযোগিতার নাম ‘তারানা’। আমি আর শামীম আরা নীপা ছয় বছর ধরে এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত আছি। বিভিন্ন জেলা থেকে অসংখ্য ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতি ছয় মাস পর পর চূড়ান্ত প্রতিযোগিতা হয়। এ পর্যন্ত আমরা সেরা ১৫টি দলকে পেয়েছি।আপনাদের নৃত্যাঞ্চলের খবর বলুন।সর্বশেষ আমরা মঞ্চে এনেছি রাই কৃষ্ণ পদাবলি। আগামী ১১ ডিসেম্বর কলকাতার জি ডি বিড়লা সভাঘরে নৃত্যনাট্যটি মঞ্চস্থ হবে। রাধা-কৃষ্ণের অমর প্রেমকাহিনির ওপর ভিত্তি করে নৃত্যনাট্যটি লিখেছেন শেখ হাফিজুর রহমান। নির্দেশনা দিয়েছেন সুকল্যাণ ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন রত্না চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী শুক্লা, রেজওয়ানা চৌধুরী বন্যা, জয়তী চক্রবর্তী, মনময় ভট্টাচার্য, অগ্নিভ বন্দ্যোপাধ্যায়সহ আরও অনেকে। ধারাবর্ণনা করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেকে। রাধা-কৃষ্ণের চরিত্রে অংশ নিয়েছি আমি আর নীপা। আমাদের সঙ্গে আছেন নৃত্যাঞ্চলের ২৫ জন শিল্পী।