প্রতিযোগিতায় নাচবেন জয়সুরিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই জুন মাসের মাঝামাঝি থেকে ভারতীয় স্যাটেলাইট টিভি ‘কালারস টিভি’তে প্রচারিত হবে নাচ-বিষয়ক রিয়েলটি শো ‘ঝলক দিখলা যা ৫’। এবারের মৌসুমে বিচারকের আসনে বসবেন মাধুরী দীক্ষিত, করণ জোহর এবং রেমো ডি’সুজা। এ অনুষ্ঠানে ১২ জন তারকা মুখোমুখি হবেন এই নাচের যুদ্ধে। জানা গেছে, তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট তারকা এবং রাজনীতিবিদ সানাৎ জয়সুরিয়া।অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২ তারকার নাম নিয়ে যথেষ্ট গোপনীয়তা অবলম্বন করা হলেও, এরই মধ্যে সম্ভাব্য তারকাদের নাম প্রকাশ করে দিয়েছে ভারতের প্রথম সারির একটি ট্যাবলয়েড। এঁদের মধ্যে ক্রিকেটার থেকে শুরু করে বলিউডের তারকা, ছোটপর্দার অভিনেত্রী, কৌতুকশিল্পী এবং গজল শিল্পীর নামও রয়েছে। সাম্প্রতিক এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে জিনিউজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সম্ভাব্য ১২ তারকার মধ্যে ক্রিকেটার জয়সুরিয়া ছাড়াও রয়েছেন বলিউডের অভিনেত্রী ইশা শর্বাণী, টিভি ব্যক্তিত্ব ও বলিউডের অভিনেতা রবি কিষান, ‘বালিকা বধূ’ খ্যাত ছোটপর্দার অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জি, গজলশিল্পী তালাত আজিজ এবং কৌতুকশিল্পী ভারতী।