প্রতিযোগীদের অধিকাংশই পেশাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরটিভিতে আজ রাতে প্রচারিত হবে গান নিয়ে প্রতিযোগিতার অনুষ্ঠান ‘গোল্ডেন কী-এবার তোমরা গাও’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নওশীন, পরিচালনা করেছেন ইজাজ খান। এই প্রতিযোগিতার অন্যতম বিচারক শওকত আলী। কথা হলো তাঁর সঙ্গে।গান নিয়ে প্রতিযোগিতায় এবারই প্রথম বিচারক হলেন?হ্যাঁ। এর আগে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ প্রতিযোগিতায় বিচারক হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তখন পর্যন্ত ব্যাপারটা বুঝে উঠতে পারিনি। কিন্তু এবার বিচারক হওয়ার পর বুঝতে পারছি, কাজটা খুব কঠিন।এই প্রতিযোগিতার প্রতিযোগীদের সবাই এর আগে অডিও অ্যালবাম বের করেছেন। তাঁদের কেমন মনে হচ্ছে?আপনি জানেন, আমি চলচ্চিত্রে নিয়মিত সংগীত পরিচালনা করি। এই প্রতিযোগিতার ৩০ জন প্রতিযোগীর মধ্যে অধিকাংশই পেশাদার শিল্পী। এর আগে ১৭ জন চলচ্চিত্রে আমার সুর করা গানে কণ্ঠ দিয়েছেন। তাই অনেকের ব্যাপারে আগ থেকেই কিছু কিছু জানা আছে। এই প্রতিযোগিতার প্রতিযোগীদের গানের মান একেবারেই আলাদা। তাই চুলচেরা বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত নিতে হয়।নতুনদের নিয়ে কাজ করতে কতটা বেগ পেতে হয়?একেবারেই না। নতুনেরা তো অনেক এগিয়ে গেছে। এই তো সেদিন ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার স্মরণ চলচ্চিত্রে আমার সুর করা একটি গানে কণ্ঠ দিয়েছে। ওর কাজ দেখে আমি তো মুগ্ধ। এদের মধ্য থেকেই চলচ্চিত্রের গানের পরবর্তী প্রজন্ম তৈরি করতে হবে।আপনি লতা মুঙ্গেশকরের জন্য গানের সুর করেছিলেন। তার কী খবর?ওটা ছিল একটি ছবির গান। তখন ছবির পরিচালকের বাবার মৃত্যুর জন্য সময়মতো আমরা যেতে পারিনি। তাই আর রেকর্ডিং করা সম্ভব হয়নি। পরে ওই গানে কণ্ঠ দেন কনকচাঁপা। মজার ব্যাপার হলো, শুনতে পাচ্ছি গানটির জন্য নাকি কনকচাঁপা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন। তবে সোহানুর রহমানের টিম বাংলাদেশ নামে একটা ছবির কাজ করছি। এখানে গান করার ব্যাপারে এরই মধ্যে সনু নিগম, শান, শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। প্রতিনিধির মাধ্যমে লতা মুঙ্গেশকর ও আশা ভোঁসলের সঙ্গে যোগাযোগ হয়েছে। দেখি কী হয়। এপ্রিল মাসে আমরা যাব গান রেকর্ডিংয়ের জন্য। বিনোদন প্রতিবেদক