প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে ‘যাপিত জীবন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়ের একটি কবিতায় সুরারোপ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন কিশোর প্রতুল মুখোপাধ্যায়। পরে তিনি নিজেই কবি বনে যান। গণমানুষকে নিয়ে শুরু করেন কবিতা আর গানের চর্চা। নিজের লেখা আর সুর করা গানে কোনো রকম বাদ্যযন্ত্র ছাড়াই গেয়ে চলেন ঘণ্টার পর ঘণ্টা। মন্ত্রমুগ্ধের মতো মানুষ তা শোনে। এরপর মুখে মুখে রটে যায় সে গান। ১৪০০ বঙ্গাব্দের প্রথম সকালে তিনি লিখলেন কালজয়ী, অবিনাশী দেশগান—‘আমি বাংলার গান গাই’। তাতে সুরও দেন মনের মাধুরী মিশিয়ে। বাংলার হাত ধরে বিশ্বের মানুষের কাছে যাওয়া শুভ্রকেশী এই মানুষটির গান নিবেদিত হয় গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন, লড়াই-সংগ্রাম আর ভালোবাসার জন্য। উপমহাদেশের এই গণসংগীতশিল্পীর জীবনের কথকতা নিয়ে আরটিভি তৈরি করেছে যাপিত জীবন। এটি পরিচালনা করেছেন অহিদুল আজম। জানা গেছে, শিগগিরই আরটিভিতে দেখানো হবে অনুষ্ঠানটি।