প্রত্নসম্পদের সবচেয়ে বড় সমস্যা দখল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার ‘হাউ টু সেভ ভিতরগড় ফর প্রসপারিটিঃ নিড ফর এ্যা ওয়েল কোঅর্ডিনেটেড এ্যাকশান প্ল্যান’ বিষয়ের সেমিনারের বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার ‘হাউ টু সেভ ভিতরগড় ফর প্রসপারিটিঃ নিড ফর এ্যা ওয়েল কোঅর্ডিনেটেড এ্যাকশান প্ল্যান’ বিষয়ের সেমিনারের বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বাংলাদেশ প্রত্নসম্পদে সমৃদ্ধ একটি দেশ। মাটির ওপরে ও মাটির নিচে প্রচুর প্রত্নসম্পদ রয়েছে। আমাদের নানাবিধ সমস্যা ও সংকট রয়েছে। অর্থের সংকট থাকলেও তা তেমন বড় সমস্যা নয়। সবচেয়ে বড় সমস্যা প্রত্নসম্পদের দখল। দখলকারীদের একটি প্রভাব বলয় রয়েছে, আমাদের জন্য যা বিরাট সমস্যা। এ ছাড়া দক্ষ লোকবল ও বিশেষজ্ঞের অভাবও রয়েছে।
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শনিবার আয়োজিত ‘হাউ টু সেভ ভিতরগড় ফর প্রসপারিটিঃ নিড ফর এ্যা ওয়েল কোঅর্ডিনেটেড অ্যাকশন প্ল্যান’ বিষয়ের সেমিনারের বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ কথা বলেন।
শনিবার সকালে আয়োজিত সেমিনারে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, প্রত্নসম্পদের খনন ও রক্ষণাবেক্ষণের জন্য যে বিষয়টি জরুরি তা হলো পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম জোরদার করা। কিন্তু অর্থ সংকটসহ নানাবিধ সংকটে তা আমরা পারছি না। ভিতরগড়ের বিরাট অংশ দখল হয়ে আছে। দখলমুক্ত করে প্রাচীন এ দূর্গনগরীর খনন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে এগিয়ে নিতে হলে শুধু আইনের প্রয়োগ ও সরকারের একার পক্ষে সম্ভব নয়, বসবাসকারীসহ সবার সম্মিলিত অংশগ্রহণ, সচেতনতা ও চেতনা দরকার।
পঞ্চগড়ে অবস্থিত ‘ভিতরগড় প্রাচীন দূর্গনগরী’ নিয়ে ভিতরগড় প্রমোশনাল সোসাইটি, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের আয়োজনে আজ জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘হাউ টু সেভ ভিতরগড় ফর প্রসপারিটিঃ নিড ফর এ্যা ওয়েল কোঅর্ডিনেটেড অ্যাকশান প্ল্যান’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও বিশেষ অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি সচিব আকতারী মমতাজ।
স্বাগত বক্তব্য দেন ভিতরগড় প্রমোশনাল সোসাইটির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ করিম। শুভেচ্ছা বক্তব্য দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন।
ভিতরগড় প্রাচীন দূর্গনগরী নিয়ে বিস্তৃত উপস্থাপনা করেন প্রধান বক্তা ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্ (ইউল্যাব) এর অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ শাহনাজ হোসনে জাহান। ভিতরগড়ের প্রত্নতাত্ত্বিক খননকার্য বিষয়ে একটি উপস্থাপনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা।

সেমিনার শেষে প্রত্নতাত্ত্বিক খননকার্যের কিছু ছবি ও প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সেমিনার শেষে প্রত্নতাত্ত্বিক খননকার্যের কিছু ছবি ও প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সেমিনারে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ (কি নোট) উপস্থাপন করেন ভিতরগড় প্রমোশনাল সোসাইটির সভাপতি ও সেমিনারের সভাপতি প্রত্নতত্ত্ববিদ সোহেল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন প্রত্নসম্পদের নাম অনেক আগে জানা গেলেও ভিতরগড় প্রাচীন দূর্গনগরীর নাম তেমন জানা যায়নি। সাম্প্রতিক সময়ে সমৃদ্ধ এ ইতিহাসকে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা চলছে, যা একটি প্রশংসনীয় পদক্ষেপ। তিনি বলেন, বর্তমান সংস্কৃতিবান্ধব সরকার দেশজ সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে অত্যন্ত সচেষ্ট রয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন ও রক্ষণাবেক্ষণে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। ভিতরগড় একসময় দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন।
হাজার বছরের দূর্গনগরী ভিতরগড়ের প্রত্নতাত্ত্বিক খননকাজ পরিদর্শনে আগ্রহ প্রকাশ করে তিনি এ ক্ষেত্রে অর্থ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেমিনারে ধন্যবাদ জানান বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
সেমিনার শেষে জাদুঘরে ভিতরগড় দূর্গনগরীতে প্রত্নতাত্ত্বিক খননকার্যের কিছু ছবি ও প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী। সংস্কৃতি মন্ত্রীসহ সেমিনারে আগত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।