প্রত্যাবর্তন বাসনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পীরা তো আর ক্রিকেটার বা ফুটবলার নন, ঘোষণা দিয়ে অবসর নেবেন। আর অবসর নিলেও যে ফিরে আসা যাবে না, তা-ও তো বেদ-পুরাণে লেখা নেই। তা ছাড়া বলিউডে এখন ‘ফেরার’ যুগই চলছে। বুড়ো হাড়ের ভেলকি আগেই দেখিয়েছেন শ্রীদেবী। এবার দেখালেন মাধুরী দীক্ষিত। জমিয়ে ব্যবসা করছে মাধুরীর ছবি দেড় ইশকিয়া। সমালোচকদের নজরও কেড়েছে। এই দুজনের সাফল্য অনুপ্রাণিত করেছে সুস্মিতা সেনকেও। এ বছর আবার চুটিয়ে কাজ করতে চান গত তিন বছরের বেশি সময় ধরে অতিথি শিল্পী হয়েও কোনো ছবিতে হাজির না হওয়া সুস্মিতা। ওজন-টোজন কমিয়ে বেশ ফিটও নাকি হয়েছেন এই ৩৮ বছর বয়সী।