প্রত্যাবর্তন বিলম্বিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভীষণ ফেঁকড়ায় পড়েছেন আর্নল্ড শোয়ার্জেনেগার। দীর্ঘ দাম্পত্যজীবনের ইনিংস শেষ করেছেন। কথা ছিল, ক্যালিফোর্নিয়ার গভর্নর পদ থেকে অবসর নিয়ে ফের হলিউডে পা রাখবেন। অভিনয়ের চুক্তি পর্যন্ত অনেক দূর গড়িয়েছিল। কিন্তু না, শেষমেশ জানালেন, আপাতত অভিনয় নয়। একটি বিবৃতি পাঠিয়েছেন গণমাধ্যমের কাছে। সেখান থেকে জানা গেছে, ‘ব্যক্তিগত ঝামেলার’ কারণে শোয়ার্জেনেগারের হলিউডে ফিরে আসা বিলম্বিত হচ্ছে। ওয়েবসাইট।