প্রত্যাশা: দেশব্যাপী নৃত্যের প্রসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুবনা মারিয়ামবাংলাদেশ এ বছর প্রথমবারের মতো নৃত্যের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্সের সদস্য হয়েছে। ইতিমধ্যে আমরা দিল্লিতে অনুষ্ঠিত একটি সেমিনার ও নৃত্য প্রদর্শনীতে অংশ নিয়েছি। এখন পৃথিবীর অন্যান্য দেশের নৃত্য সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ করছি। এ বছর অ্যালায়েন্সের বাংলাদেশ শাখা থেকে নৃত্যের কর্মশালা, সেমিনার, প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব। আর সাধনা থেকে এ বছর চম্পাবতী ও বোধিদ্রম নৃত্যনাট্য করছি। এ ছাড়া চর্যানৃত্য ও লাঠিখেলা নিয়ে বছরব্যাপী কাজ করব। আমরা নৃত্যের দর্শক বাড়ানোর চেষ্টা করছি। নৃত্যের উন্নয়নের জন্য নবীনদের দক্ষতা বৃদ্ধি, প্রদর্শনীর আয়োজন করা জরুরি। আমরা চেষ্টা করছি নবীনদের পৃষ্ঠপোষকতা ও তাদের সৃজনশীল কাজগুলো দর্শকদের কাছে তুলে ধরতে।মীনু হকআমাদের নৃত্যশিল্পীদের একটাই প্রত্যাশা, জাতীয় পাঠ্যক্রমে নৃত্যকলা অন্তর্ভুক্ত করানো, যাতে দেশের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্বতন্ত্র শিক্ষা হিসেবে শিক্ষার্থীরা নৃত্যকলা পাঠ নিতে পারে। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার পক্ষ থেকে দেশব্যাপী নৃত্যের প্রসার ও শিক্ষাকাঠামোয় নৃত্য অন্তর্ভুক্তির চেষ্টাই প্রধান লক্ষ্য। নতুন বছরের শুরুতে নৃত্যধারা থেকে যুক্তরাষ্ট্রের একটি দলের বাংলাদেশে নৃত্য প্রদর্শনীর ব্যবস্থা করেছি। ভবিষ্যতে আরও নতুন কিছু কাজের পরিকল্পনা রয়েছে। আমাদের নতুন ছেলেমেয়েরা বেশ ভালো কাজ করছে। তাদের পরিবেশনার মানও বেড়েছে। তারা পৃষ্ঠপোষকতা পেলে আরও উন্নতি করবে।শর্মিলা বন্দ্যোপাধ্যায়দু-তিনটি নতুন কাজ করছি। নাম বলতে চাই না। ইতিমধ্যে মহড়া শুরু করেছি। সময়মতো দর্শকেরা জানতে পারবে। আমি সব সময় নতুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করি। তাদের ভালোভাবে তৈরি করাটা খুব জরুরি। তাদের ওপর আমাদের ভবিষ্যত্ নির্ভর করছে। এ ছাড়া যত নৃত্যানুষ্ঠান হবে, তত মানুষ নৃত্য সম্পর্কে জানতে পারবে। এর দর্শক বাড়বে। বর্তমানে আধুনিকতার নামে অনেকে কনটেমপরারি ড্যান্স করছে। সেখানে অনেক সময় ঐতিহ্যকে অনুসরণ করা হচ্ছে না। ঐতিহ্য অনুশীলনের দিকেও আমাদের নজর দিতে হবে।শিবলী মহম্মদসাফ গেমসে অ্যাথলেটিক দলের সঙ্গে নৃত্যের কম্পোজিশন করছি। এটা নিয়ে বেশ ব্যস্ত আছি। নতুন বছরে রবিরাগ ১২-১৩ ফেব্রুয়ারি শাপমোচন এবং নৃত্যাঞ্চল ২০ মার্চ বাল্মিকী প্রতিভা নৃত্যনাট্য মঞ্চস্থ করবে। এ ছাড়া মার্চ, এপ্রিল ও জুলাই মাসে মালয়েশিয়া, ইতালি ও আমেরিকায় নৃত্য প্রদর্শনীতে অংশ নেব। আমি মনে করি, বাংলাদেশে নৃত্যের যথেষ্ট উন্নতি হয়েছে। এখন দেশি-বিদেশি প্রশিক্ষক দিয়ে বেশি বেশি কর্মশালা করানো প্রয়োজন। বেশি দর্শককে নৃত্যের সঙ্গে সম্পৃক্ত করা দরকার।সামিনা হোসেনআমি উপমহাদেশীয় সংগীত প্রসার কেন্দ্র সাধনার জন্য চম্পাবতী নৃত্যনাট্য করছি। মে মাসে আমার নিজের সংগঠন ‘ভাবনা’ থেকে একটি বিশেষ নৃত্যানুষ্ঠান করব। আমার কর্মক্ষেত্র সানিডেল স্কুলে বাচ্চাদের দিয়ে একটি বার্ষিক নৃত্যনুষ্ঠান করব।অনুলিখন: শেখ মেহেদী হাসান