প্রথম আলোকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দাবলী আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মাননা জানানো হয়েছে প্রথম আলোকে। উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হওয়া দুটি নাটক দ্য আনসার্টেন ওয়ার্ল্ড ও অমানুষ মুগ্ধ করেছে বরিশালের দর্শকদের। গত শনিবার সাড়ে পাঁচটায় শব্দাবলী স্টুডিও থিয়েটার মঞ্চ এবং সোয়া সাতটায় অশ্বিনীকুমার হলে নাটক দুটি মঞ্চস্থ হয়।
গতকাল দুপুরে স্টুডিও থিয়েটার মঞ্চে সম্মাননা জানানো হয় প্রথম আলোকে। একই সময় অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনার শেষে বেলা পৌনে একটায় প্রথম আলোর পক্ষে সম্মাননা গ্রহণ করেন যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান বলেন, ‘আমরা একটা অস্থির সময় অতিক্রম করছি। তার মধ্যেও শব্দাবলী নিয়মিত নাট্যচর্চা চালিয়ে যাচ্ছে, এটা আশার কথা। মানুষের মানবিকতাবোধ তৈরি করতে নাটক ও সংস্কৃতি ভূমিকা রাখতে পারে, এটা তার বড় একটা উদাহরণ।’
‘নাটক ও সংস্কৃতি মানুষের মনন গঠন করে’ শীর্ষক সেমিনারে আলোচনা করেন সোহরাব হাসান, নাট্যকার অলোক বসু, মিতা চৌধুরী, সৈয়দ দুলাল।