প্রথম আলোর ক্যামেরায় ক্রিস্টেন স্টুয়ার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টেন স্টুয়ার্ট একাই একশ। তার ওপর আবার সঙ্গে উডি অ্যালেন আর জেসি আইজেনবার্গ! সাংবাদিকদের উৎ​সুক করতে আর কি লাগে? ‘ক্যাফে সোসাইটি’ ছবির সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে থেকেই তাই অপেক্ষমাণ সাংবাদিকদের বিশাল কিউ। কান সময় দুপুর সাড়ে বারোটায় উদ্বোধনী ছবি নিয়ে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে এসেছেন এই তারকারা। সংবাদ সম্মেলন কক্ষে ঢোকার মুহুর্তে কোন ফাঁকে তাঁরা ঢুকে পড়েছেন সেটা বুঝে উঠতে পারিনি। বের হওয়ার সময় ধরা পড়লেন ক্যামেরায়। সবার আগে বের হলেন ‘টোয়াইলাইট’-কন্যা ক্রিস্টেন। তার পেছনে উডি অ্যালেন।

বাকিটা দেখুন ভিডিওচিত্রে।