প্রথম আলোর ক্যামেরায় বন্ডকন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল বন্ড সিরিজের অন্যতম সফল ছবি দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ। ছবিতে পিয়ার্স ব্রসনানের বিপরীতে দুর্দান্ত, দুর্ধর্ষ এক চরিত্রে অভিনয় করেছিলেন ফরাসি অভিনেত্রী সোফি মারসু।

সেই সোফি মারসুর দেখা মিলল ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে।

হাসিমুখ, ঝলমলে সোফি ছিলেন বিচারকদের সংবাদ সম্মেলনের মধ্যমণি।

সোফি মারসু প্রথম বড় ধরনের আন্তর্জাতিক খ্যাতি পান বিখ্যাত ছবি ব্রেভহার্ট-এ অভিনয় করে। এবারের কান উৎসবে তিনি আছেন দুই জুরি প্রেসিডেন্ট ইথান ও জোয়েল কোয়েনের সহযোগী বিচারক হিসেবে।