প্রথম আলোর নতুন তিনটি বিজ্ঞাপনচিত্র আটটি টিভি চ্যানেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে তৈরি হলো নতুন তিনটি বিজ্ঞাপনচিত্র। এবারের ভাবনা ‘পথ হারাবে না বাংলাদেশ’। এ ভাবনার ওপর ভিত্তি করে বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে বিজ্ঞাপনচিত্রগুলো পরিচালনা করেছেন অমিতাভ রেজা। প্রতিটি বিজ্ঞাপনচিত্রের সময় ৫০ সেকেন্ড। প্রচারিত হবে আজ থেকে দেশের আটটি টিভি চ্যানেলে। টিভি চ্যানেলগুলো হলো চ্যানেল আই, দেশ টিভি, আরটিভি, মাছরাঙা টিভি, চ্যানেল নাইন, চ্যানেল টোয়েন্টিফোর, এটিএন নিউজ ও একাত্তর টিভি।
জানা গেছে, এ টিভি চ্যানেলগুলোতে গুরুত্বপূর্ণ সময়ের পাশাপাশি অন্য সময়েও প্রচারিত হবে নতুন এ বিজ্ঞাপনচিত্রগুলো।