প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে তিনটি আলোচনা
৪ নভেম্বর প্রথম আলোর দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এটিএন বাংলা, চ্যানেল আই ও দেশ টিভিতে তিনটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিষয় বাংলাদেশ ও সংবাদপত্র।এটিএন বাংলার অনুষ্ঠানটি দেখানো হবে আজ বুধবার বিকেল চারটা ২০ মিনিটে। উপস্থাপনা করেছেন মুহাম্মদ জাহাঙ্গীর। এতে আলোচনা করবেন নারীনেত্রী সালমা খান, আইনবিশেষজ্ঞ শাহ্দীন মালিক ও প্রথম আলোর যুগ্ম বার্তা সম্পাদক শওকত হোসেন। আব্দুন নূর তুষার উপস্থাপনা করেছেন চ্যানেল আইয়ের অনুষ্ঠানটি। তাতে আলোচনা করবেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নাট্যসংগঠক নাসির উদ্দীন ইউসুফ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি প্রচারিত হবে কাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। শুক্রবার সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে দেশ টিভির অনুষ্ঠানটি। অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের উপস্থাপনায় এখানে আলোচনা করবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী ও প্রথম আলোর বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি। রোববার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে।এ ছাড়া আজ রাত ১২টায় চ্যানেল আইতে সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে অতিথি থাকবেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।