প্রথম আলোর প্রামাণ্যচিত্রে অদম্য মেয়েদের গল্প
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের কলসিন্দুর গ্রাম। গ্রামটির ১০ জন মেয়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দলে খেলার জন্য। প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অদম্য এই মেয়ে ফুটবলারদের বিশেষভাবে সম্মান জানানোর সিদ্ধান্ত হয়। এই লক্ষ্যে তাদের কীর্তি তুলে ধরতে প্রথম আলোর পক্ষ থেকে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। প্রামাণ্যচিত্রের নাম ‘অদম্য মেয়েরা’। পরিচালনা করেছেন পরিচালক রেদওয়ান রনি।
প্রামাণ্যচিত্রটি আজ শুক্রবার প্রচারিত হচ্ছে চ্যানেল ২৪, চ্যানেল নাইন, দেশ টিভি ও চ্যানেল আইয়ে।
প্রচারের সময়
চ্যানেল নাইন: বিকেল ৫টা ৫০ মিনিট
চ্যানেল আই: রাত ৮টা ৪৫ মিনিট
চ্যানেল ২৪: দুপুর ১২টা ১১ মিনিট ও রাত ৯টা ২১ মিনিট
দেশ টিভি: সন্ধ্যা ৬টা ১৫ মিনিট
675940