প্রথম একসঙ্গে ডলি-কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলি সায়ন্তনী ও কিশোর দুই প্রজন্মের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী। এবারই প্রথম তাঁরা দুজন দ্বৈত গানে কণ্ঠ দিলেন। ‘যদি না দেখি তোমায় জানে মান/লাগে কলিজাতে টান’ শিরোনামের কথার গানটির কথা লিখেছেন শফিক তুহিন। পাশাপাশি গানটির সুরও করেছেন তিনি। সম্প্রতি শাহীন সুমন পরিচালিত ‘অন্য রকম ভালোবাসা’ চলচ্চিত্রের জন্য এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।প্রথম আলো ডটকমকে কিশোর বলেন, ‘ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার পর অনেক জ্যেষ্ঠ শিল্পীর সঙ্গে গান করার সুযোগ হয়েছিল। কিন্তু ডলি আপার সঙ্গে কখনোই গান সৌভাগ্য হয়নি। সেই ছোটবেলা ডলি সায়ন্তনীর গান শুনছি। গান শুনে শুনে তাঁর বড় একজন ভক্ত হয়ে গেছি। তবে পেশাগতভাবে গানের জগতে আসার পর তাঁর সঙ্গে আমার তেমন কোনো গান গাওয়ার সুযোগ হয়নি। অবশেষে আমাকে সে সুযোগটা করে দিলেন শফিক তুহিন। এ জন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ।’ডলি সায়ন্তিনীর মতে, ‘কিশোরের গান আমি আগেও শুনেছি। সংগীতপরিচালক হিসেবে ইদানীং সে ভালো করছে। গানটির কথা-সুরে অন্য রকম একটা ভালোলাগা রয়েছে।’শফিক তুহিনের কথা-সুরে ‘অন্য রকম ভালোবাসা’ চলচ্চিত্রের অডিও অ্যালবাম প্রকাশ পাচ্ছে আসছে ঈদে। অ্যালবামটিতে ডলি সায়ন্তিনী ও কিশোরের গান ছাড়াও বেশ কিছু চমক থাকবে বলে জানিয়েছেন শফিক তুহিন।