প্রথম চলচ্চিত্র মাকে উত্সর্গ করলেন আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশা ভোঁসলের প্রথম চলচ্চিত্র ‘মাই’ নিজের মাকে উত্সর্গ করলেন তিনি। সংগীতশিল্পী হিসেবে খ্যাতি পেলেও ৭৯ বছর বয়সে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। মুম্বাইয়ে নিজের ছবির প্রচারণা অনুষ্ঠানে মাকে চলচ্চিত্র উত্সর্গের কথা জানিয়েছেন তিনি। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।নিজের প্রথম চলচ্চিত্র প্রসঙ্গে আশা ভোঁসলে জানিয়েছেন, অনেকেই ১৭ বছর বয়সে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করে আর আমি শুরু করলাম ৭০ বছর বয়সে এসে। এখন সবাই আমার অভিনয় দেখে বলতে পারবেন আমি কেমন অভিনেত্রী। আমার গানের মতোই আমার অভিনয়ও সবাই পছন্দ করবেন বলেই আমি আশাবাদী।মাই চলচ্চিত্রটি পরিচালনা করছেন নবীন পরিচালক মহেশ কোডিয়াল। ‘মাই’ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন পদ্মিনী কোলাপুরী, রাম কাপুর প্রমুখ। ফেব্রুয়ারি মাসে এ চলচ্চিত্রটি মুক্তি পাবে।