প্রথম জন্মদিনের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে অভিনয়ের সুবাদে বস্তির অখ্যাত জীবন থেকে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছে শিশুশিল্পী রুবিনা আলী। সম্প্রতি ১১ বছরে পা দিয়েছে সে। এ উপলক্ষে এক উত্সবেরও আয়োজন করা হয়। এটাই হচ্ছে তার প্রথম ঘটা করে জন্মদিন পালন। রুবিনা মুম্বাইয়ের যে শহরতলিতে থাকে, সেখানে একটি চালাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রুবিনার পারিবারিক শুভাকাঙ্ক্ষী দিমেশ দুবের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, জন্মদিনের অনুষ্ঠানে রুবিনা যেভাবে মেতেছিল, এত খুশি এর আগে কখনো দেখা যায়নি তাকে। মজার ব্যাপার হচ্ছে, অস্কারের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে গত বছর রুবিনা যখন পাসপোর্টের জন্য আবেদন করে, তখনই কেবল সে নিজের জন্মতারিখ জানতে পারে। ওয়েবসাইট।