প্রথম পারিশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আজ মুক্তি পাচ্ছে টম ক্রুজ অভিনীত নাইট অ্যান্ড ডে ছবিটি। মুক্তির প্রাক্কালে এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই অভিনেতা জানালেন তাঁর অভিনয়জীবনের শুরুর দিকের এক অভিজ্ঞতার কথা। প্রথম ছবি রিস্কি বিজনেস-এর পারিশ্রমিকের টাকাটা বোনদের পেছনে খরচ করেছিলেন। তিন বোনের কলেজে পড়ার খরচ মিটিয়েছিলেন তিনি। আর ছোট বোনকে কিনে দিয়েছিলেন একটি গাড়ি। ‘ছোট বোনটা আমাকে নানাভাবে সাহায্য করত। প্রায়ই বলতাম, তোমাকে একদিন এর প্রতিদান দেব। প্রথম ছবির টাকাটা হাতে পেয়ে বোনটাকে একটা গাড়ি কিনে দিয়েছিলাম।’ বললেন ৪৭ বছর বয়সী এ অভিনেতা। ওয়েবসাইট।