প্রথম ‘টেগোর অ্যাওয়ার্ড’ পেয়েছেন রবিশঙ্কর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে ভারত সরকার দিচ্ছে ‘টেগোর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’। আর প্রথম এই পুরস্কার পেয়েছেন সম্প্রতি প্রয়াত পণ্ডিত রবিশঙ্কর। পুরস্কারটি রবিশঙ্করের পরিবারের হাতে তুলে দেওয়ার আয়োজন ছিল গতকাল ৭ মার্চ। পুরস্কার পাওয়ার খবর মৃত্যুর আগেই জেনেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। গত বছর প্রধানমন্ত্রী মনমোহন সিং নিজেই তাঁকে খবরটি জানিয়েছিলেন। শুনে অভিভূত হয়েছিলেন সেতারসম্রাট। এ বছর গ্র্যামিতে আজীবন সম্মাননা পেয়েছেন এই মহান শিল্পী। ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন তিনি। টিএনএন।