প্রথমবারের মতো ঢাকার মঞ্চে অরিন্দমের নাটক 'কবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কবি’ নাটকের একটি দৃশ্য
‘কবি’ নাটকের একটি দৃশ্য

চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক ‘কবি’ প্রথম বারের মতো ঢাকায় মঞ্চস্থ হতে যাচ্ছে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন সায়মন জাকারিয়া এবং নির্দেশনা দিয়েছেন শামীম হাসান। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহযোগিতায় এক্সপেরিমেন্টাল হলে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে ‘কবি’।
এ প্রসঙ্গে অরিন্দম নাট্য সম্প্রদায়ের প্রেসিডেন্ট আকবর রেজা প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ‘এবারই প্রথম ঢাকার মঞ্চে ‘‘কবি’’ নাটকটি প্রদর্শিত হবে। আমাদের এই নাটকটি প্রথম মঞ্চস্থ হয়েছিল ২০১২ সালের ২৮ জুন। নাটকটির ২৬তম মঞ্চায়ন হবে ২৮ নভেম্বর।’
‘কবি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইফুল আলম, সাবিরা সুলতান বীণা, নাজিম উদ্দিন চৌধুরী, আবুল কালাম তুহিন, শহীদুল মালিক, পংকজ চৌধুরী, আকবর রেজা, সিরাজাম মুনিরা, জান্নাতুন নাঈম, কাজল সেন, আবুল কালাম তুহিন, শহীদুল মালিক, আঁখি মজুমদার, সজীব সেন, শারমিন আঁখি ও অভিজিৎ আচার্য।
‘কবি’ নাটকটির প্রযোজনা অধিকর্তা সুব্রত বড়ুয়া। মঞ্চ পরিকল্পনা, পোশাক পরিকল্পনা, সংগীত, কোরিওগ্রাফি (নাচ) ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন যথাক্রমে আহমেদ নেওয়াজ, ফাহমিদা সুলতানা তানজী, দীপংকর দে, প্রমা অবন্তী ও সাইফুল আলম।