প্রথমার বইমেলাশেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন আয়োজিত শাহবাগ বইমেলার আজ শেষ দিন। মেলা শুরু হবে বেলা ১১টায়। বেচাকেনা চলবে রাত আটটা পর্যন্ত। গত ১৯ মে শুরু হয়েছিল প্রথমার এই একক বইমেলা।
মেলার শুরু থেকে প্রতিদিন প্রচুর গ্রন্থানুরাগীর সমাবেশ ঘটেছে। পছন্দের বই কিনেছেন তাঁরা বিশেষ ছাড়ে। মেলা উপলক্ষে প্রথমার বইতে শতকরা ৩০ থেকে ৬০ ভাগ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হয়েছে। মেলায় প্রথমার বই ছাড়াও ছিল অন্য প্রকাশনীর বই। সেগুলোতে দেওয়া হয়েছে শতকরা ৭০ ভাগ পর্যন্ত ছাড়। এ ছাড়া আছে ভারতীয় বই এবং দেশ-বিদেশের প্রচুর সাহিত্যের ছোট পত্রিকা এবং বিভিন্ন বিষয়ের সাময়িকী।