প্রদর্শনী

গ্যালারি-২১ এবং নারী শিল্পীদের সংগঠন সাঁকোর আয়োজনে শুক্রবার বিকেলে শুরু হয়েছে দলীয় চিত্র প্রদর্শনী ‘শ্রেয়সী’। দেশের মোট ১১ জন নারী শিল্পীর বিভিন্ন সময়ে আঁকা নানা চিত্রকর্ম নিয়ে আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আই হসপিটালের চেয়ারম্যান ডা. মাহাবুবুর রহমান চৌধুরী। প্রদর্শনীতে মোট ৪৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ‘শ্রেয়সী’ শীর্ষক প্রদর্শনীতে দেশের যে ১১ জন শিল্পী এঁকেছেন, তাঁরা হলেন: সাঁকোর ফরিদা জামান, ফারেহা জেবা, ফারজানা জামান, কনকচাঁপা চাকমা, কুহু, নাঈমা হক, রেবেকা সুলতানা, সুলেখা চৌধুরী এবং তিনজন অতিথি শিল্পী হলেন: শামীম সুব্রানা, মিনি করিম, সামিনা নাফিস। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে প্রদর্শনী। ধানমন্ডির ৭৫১ সাতমসজিদ রোডের ১১ তলায় অবস্থিত গ্যালারি-২১-এর প্রদর্শনীকক্ষ দর্শকদের জন্য দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।