প্রধানমন্ত্রীর জন্য ‘পিপলি লাইভ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য আজ চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। ছবির নাম পিপলি লাইভ। প্রধানমন্ত্রীর নয়াদিল্লির ৭ নম্বর রেসকোর্স রোডের সরকারি বাসভবনে বিশেষ ব্যবস্থায় এ প্রদর্শনীর আয়োজন করেছেন ছবিটির প্রযোজক আমির খান। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন তাঁর পরিবারের সদস্যরা। থাকবেন আমির খান নিজেও। জমি আন্দোলন এবং সংবাদমাধ্যমের ভূমিকাকে ঘিরে তৈরি হয়েছে পিপলি লাইভ ছবিটি।জানা গেছে, ছবিটি দেখার জন্য বিভিন্ন মহল থেকে অনুরোধ আসে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীও তাতে রাজি হন। ছবিটি দেখার জন্য নাকি বিজেপির নেতা লালকৃষ্ণ আদভানিও অনুরোধ করেন প্রধানমন্ত্রীকে। এরই মধ্যে ছবিটি দেখেছেন আদভানি।