প্রধানমন্ত্রীর ভূমিকায় কারিনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ ঝাঁর রাজনীতি ছবির সিক্যুয়েলে এবারে ভারতের প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে বলিউডের অভিনেত্রী কারিনা কাপুরকে।ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনার টেবিলে বসেছেন নির্মাতা প্রকাশ ও অভিনেত্রী কারিনা। চরিত্রটিতে অভিনয়ের জন্য কারিনা সাগ্রহে অপেক্ষা করছেন। এক খবরে জানিয়েছে মিডডে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘রাজনীতি’ ছবির সিক্যুয়েলে ভারতের নারী প্রধানমন্ত্রী চরিত্রে অভিনয় করবেন কারিনা। ছবিটিতে তাঁর সহ-অভিনেতা হিসেবে কাজ করবেন অজয় দেবগন। এ বছরের শেষ নাগাদ ছবিটির কাজ শুরু হবে। ছবিতে কারিনাকে নেওয়ার জন্য প্রকাশকে প্রথম পরামর্শ দিয়েছিলেন অজয় দেবগন। আর এ প্রস্তাবে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গিয়েছিলেন প্রকাশ ঝাঁ। কারিনার সঙ্গে এর পরপরই আলোচনায় বসে সব ঠিক করেন তিনি।সূত্রটি আরও জানিয়েছে, এমন একটি চরিত্রে কাজের প্রস্তাব পেয়ে কারিনা দারুণ উচ্ছ্বসিত। শিগগিরই ছবিটির জন্য চুক্তি স্বাক্ষরসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরই মধ্যে চরিত্রটির জন্য তিনি প্রস্তুতি নেওয়াও শুরু করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর নামের তালিকা চেয়েছেন, সে তালিকা থেকে উল্লেখযোগ্য কয়েকজন প্রধানমন্ত্রীর জীবন-যাপন পদ্ধতি এবং আচরণগত দিক নিয়ে রীতমতো গবেষণায় নামার এক পরিকল্পনা করেছেন কারিনা।