প্রপোজাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আজ মঙ্গলবার রাত ১১টায় দেখানো হবে নাটক প্রপোজাল। রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন সুমাইয়া শিমু, হাসান মাসুদ, ডেইজি আহমেদ প্রমুখ। ছোটবেলা থেকেই সালামের লেখালেখির অভ্যাস। এখন সে নাটকের পাণ্ডুলিপি লেখে। সঙ্গে এক বস্তা পাণ্ডুলিপি নিয়ে আসে ঢাকায় ফুপুর বাসায়। ছেলেটির ধারণা, তার পাণ্ডুলিপি দিয়ে ভালো টিভি নাটক বানানো সম্ভব। ছেলেটির কাজ দেখে বাসার সবাই খুব বিরক্ত। তবে ফুপাতো বোন সালামের আগ্রহকে গুরুত্ব দেয়। বিভিন্ন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে হতাশ হয় সালাম। একসময় গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে। ফুপা একজন নামী পরিচালকের সঙ্গে সালামের পরিচয় করিয়ে দেয়।