প্রবাসে নিরব-পিয়ার 'প্রবাসী প্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকায় ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিংয়ের নিরব ও পিয়া
দক্ষিণ আফ্রিকায় ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিংয়ের নিরব ও পিয়া

চলচ্চিত্রে শুটিংয়ের প্রয়োজনে দেশ ছেড়ে প্রবাসে নিরব ও প্রিয়া। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ‘প্রবাসী প্রেম’ ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তাঁরা। পর্যায়ক্রমে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ডারবান, পোর্ট এলিজাবেথ ও কেপটাউনে ছবিটির শুটিং হবে, চলবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। আহমেদ আলী মণ্ডল পরিচালিত ‘প্রবাসী প্রেম’ ছবিটি পুরোপুরি প্রেমের গল্পনির্ভর একটি চলচ্চিত্র।

প্রথম আলো ডটকমকে পিয়া বলেন, ‘অনেক আগেই ‘‘প্রবাসী প্রেম’’ ছবির শুটিং করার কথা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে বেশ কয়েক মাস বিলম্ব হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকে খুব ভালোভাবেই শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে ঘোরাফেরাও করছি। এরই মধ্যে একদিন মাঠে বসে সাউথ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট ম্যাচ উপভোগ করেছি। সবকিছু মিলিয়ে দারুণ সময় কাটছে। আশা করছি, ছবিটিও ভালো হবে।’

পিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র রেদওয়ান রনির ‘চোরাবালি’। এ ছবির জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন পিয়া। 

উল্লেখ্য, ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিংয়ে অংশ নেওয়ার জন্য চলতি মাসের ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে চড়ে ঢাকা ছাড়েন নিরব, পিয়া, আমানসহ কয়েক সদস্যের একটি দল।