প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যতম জনপ্রিয় ব্যান্ড প্রমিথিউস এবার নিজেদের লোগো দিয়ে টি-শার্ট এনেছে। টি-শার্টটি ইনফিনিটি, রিচ ম্যান ও লুবনানের বিক্রয়কেন্দ্রগুলো থেকে সংগ্রহ করা যাবে। ‘মেড ইন বাংলাদেশ’ নয়, প্রমিথিউস এই টি-শার্টে লিখেছে ‘মেড ইন আওয়ার প্রাইড বাংলাদেশ’।
প্রমিথিউসের প্রধান বিপ্লব বলেন, ‘মেড ইন আওয়ার প্রাইড বাংলাদেশ’ কথাটিকে আমরা জনপ্রিয় করতে চাই। আমরা চাই সবাই তা ব্যবহার করুন। এই টি-শার্ট বিক্রি থেকে পাওয়া অর্থের একটা অংশ ব্যয় করা হবে প্রমিথিউসের কার্যকরী শিক্ষা প্রকল্পে।
এরই মধ্যে এসেছে প্রমিথিউসের নতুন অ্যালবাম। নাম ‘মেড ইন আওয়ার প্রাইড বাংলাদেশ’। অ্যালবামটি www.levelzerodb.com এবং www.prometheusbd.com থেকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সংগ্রহ করা যাবে।