প্রমোদ ভ্রমণে প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া

অভিনয়, গান, ফটোশুট—এত এত কাজের ভিড়ে পরিবারের সঙ্গে সময়ই কাটানো হয় না প্রিয়াঙ্কার। বাবা অশোক চোপড়া মারা যাওয়ার পর একা হয়ে পড়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তাই মায়ের সেই একাকিত্ব কাটাতে মেয়ে প্রিয়াঙ্কা একটা চমক দিয়ে বসলেন। মাকে নিয়ে পিসি বেরিয়ে পড়লেন প্রমোদ ভ্রমণে। বিশাল ক্রুজে করে মাকে নিয়ে সাগরের নীল জলে ভেসে বেড়াবেন এই অভিনেত্রী। এই ভ্রমণ এক-দুই সপ্তাহের জন্য নয়। পুরো দুই মাস মায়ের সঙ্গে অবকাশ যাপন করবেন এই তারকা। টুইটারে পিসি লেখেন, ‘ব্যস্ত শিডিউলের কারণে মায়ের সঙ্গে সময় কাটানো হয় না। আশা করছি, এই ছুটিতে মায়ের সঙ্গে ইচ্ছেমতো আনন্দ করব।’
সেঁজুতি রহমান, সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মিড ডে, কন্টাক্ট মিউজিক