প্রযোজক জনই এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ কোটি রুপির কম বাজেটে তৈরি ছবিটি তিন দিনেই আয় করে ফেলেছে ২০ কোটি রুপি। জন এব্রাহাম (প্রযোজক)-সুজিত সরকার (পরিচালক) জুটি দ্বিতীয়বারের মতো সাফল্য পেয়ে গেলেন। এর আগে তাঁদের ভিকি ডোনার ছবিটিও আলোচিত এবং জনপ্রিয় হয়েছিল। স্পার্ম দান নিয়ে ছবি তৈরি করে বেশ আলোচিত হয়েছিলেন জন। মাদ্রাজ ক্যাফেও সেই ধারাতেই এগোচ্ছে। যদিও ভিকি ডোনার থেকে এর বিষয় একদমই আলাদা। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ নিয়ে নির্মিত ছবিটি বিতর্কের মুখেও পড়েছে। এলটিটিইর সদস্যদের আতঙ্কবাদী হিসেবে তুলে ধরাটা মোটেও পছন্দ করেনি তামিল কয়েকটি রাজনৈতিক দল। তবে চলচ্চিত্র সমালোচকেরা কিন্তু ছবিটির প্রশংসাই করেছেন। একে ‘বুদ্ধিদীপ্ত’ বলে উল্লেখ করেছেন পরিচালক করণ জোহর। আর ছবিটির সাফল্যের জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন জন। আইএএনএস।