প্রযোজক জায়েদ-দিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের একসময়ের সাড়াজাগানো নায়ক ফিরোজ খানের ভাইপো এবং সঞ্জয় খানের ছেলে জায়েদ খান এবার সিনেমা প্রযোজনায় আসছেন। নায়িকা দিয়া মির্জাকে সঙ্গে নিয়ে জায়েদ মুম্বাইয়ের খার এলাকায় প্রযোজনা প্রতিষ্ঠানটি খুলতে যাচ্ছেন। প্রযোজনা প্রতিষ্ঠানটি থেকে কেবল ছবি নির্মাণ করা হবে। আর নিজ প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম ছবিতে নায়ক হিসেবে থাকবেন জায়েদ নিজেই। নায়িকা হিসেবে পুরোনো বন্ধু ও ব্যবসায়িক অংশীদার দিয়া মির্জা থাকছেন। জায়েদ-দিয়ার প্রতিষ্ঠান থেকে নির্মিত ছবির নাম এখনো ঠিক হয়নি। নাম চূড়ান্ত না হলেও ছবিটির পরিচালক হিসেবে থাকছেন দিয়ার প্রেমিক সাহিল সাঙ্গহা।উল্লেখ্য, সাহিল সাঙ্গহা হচ্ছেন ‘সালাম-ই-ইস্ক’ ছবির সহকারী পরিচালক।