প্রযোজক জ্যানেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি প্রকাশিত হয়েছে জ্যানেট জ্যাকসনের আত্মজীবনী ট্রু ইউ: এ জার্নি টু ফাইন্ডিং অ্যান্ড লাভিং ইউরসেলফ। এখন তিনি উত্তর আমেরিকা সফরে ব্যস্ত। জনপ্রিয় এই সংগীতশিল্পী ও অভিনেত্রী এবার চলচ্চিত্র প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। কিছুদিন আগে তিনি প্রযোজনা সংস্থা লায়নসগেটের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। ওই সংস্থার পরবর্তী ছবিতে যৌথ প্রযোজক হিসেবে নাম থাকছে জ্যানেটের। ‘আমি শুধু গানই গাই না, অভিনয়ও করি। লোকে সে কথা ভুলতে বসেছে। কিন্তু চলচ্চিত্রশিল্পের সঙ্গে আমার ভাগ্যটা বোধ হয় জড়িয়ে আছে। তাই এবার প্রযোজনার খাতায় নাম লেখালাম।’ বললেন জ্যানেট জ্যাকসন। ওয়েবসাইট।