প্রযোজক-পরিবেশক সমিতির অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে এবার শুদ্ধি অভিযান শুরু করেছে চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। যে চলচ্চিত্র প্রযোজকেরা বিভিন্ন অফিস সহকারীর কাছে গোপনে তাঁদের পুরোনো অশ্লীল চলচ্চিত্রগুলোকে ব্যবসা করার জন্য দিয়েছিলেন এবং ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে ছবিগুলো প্রদর্শিত হচ্ছিল, সেসব ছবিই অভিযান চালিয়ে প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা জব্দ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাকরাইলের বিভিন্ন প্রযোজনাপ্রতিষ্ঠানে অভিযান চালান সমিতির নেতারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, প্রযোজক-পরিবেশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন, সহসভাপতি খসরু, অর্থ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও শামসুল আলম, কার্যনির্বাহী পরিষদের সদস্য শাহ আলমগীর প্রমুখ।