প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা গেছে, প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি। ফলে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নির্বাচন করার জন্য বর্তমান কমিটির পক্ষ থেকে আরও এক মাস সময় বাড়ানোর আবেদন করা হয়। কিন্তু প্রায় দুই সপ্তাহ পরও বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। এখন নির্বাচন হবে, নাকি প্রশাসক নিয়োগ দেওয়া হবে—এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না। এফবিসিসিআইয়ের পরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার রুহুল আমিন জানিয়েছেন, প্রযোজক পরিবেশক সমিতি থেকে সময় বাড়ানোর আবেদন করা হয়েছিল। এরপর কী হয়েছে, তা জানা যায়নি।