প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে দুটি প্যানেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম। অন্য প্যানেলে আছেন মাসুদ পারভেজ সোহেল রানা ও ডিপজল। চলচ্চিত্রের শীর্ষ এই সংগঠনের নেতৃত্বে কারা আসছেন, সেটিই এখন চলচ্চিত্রশিল্পের অন্যতম আলোচনার বিষয়।জানা গেছে, আজ ৯ জুলাই দুটি প্যানেলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন। ১১ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে এবার ১৩৮ জন প্রযোজক ও পরিবেশক ভোট দেবেন। সংগঠন সূত্রে জানা গেছে, গত চার বছর যাঁরা ছবি নির্মাণ করেননি, তাঁরা এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। আর নির্বাচনের দুটি প্যানেলে সদস্য হিসেবে কারা থাকছেন, তা আগামী কয়েক দিনের মধ্যেই জানানো হবে।