প্রযোজক ফেরদৌসের ‘এক কাপ চা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি ছবিতে অভিনয় করেছিলেন ফেরদৌস। এবার তিনি চলচ্চিত্র প্রযোজনা করছেন। আর তাঁর প্রথম ছবির কাহিনি ও চিত্রনাট্য করছেন সেই বাসু চ্যাটার্জি। ছবির নাম এক কাপ চা। এবার পরিচালক বাসু চ্যাটার্জি নয়, নঈম ইমতিয়াজ। ছোট পর্দার এই পরিচালকেরও এটা প্রথম ছবি। এতে অভিনয় করবেন ফেরদৌস নিজেই। আর নায়িকা মৌসুমী।ফেরদৌস জানান, তাঁর এই ছবিতে থাকবে একটি আইটেম গান। এতে যিনি অভিনয় করবেন, তাঁকে চমক হিসেবেই রাখছেন তিনি।ফেরদৌস প্রযোজনা-প্রতিষ্ঠান গড়েছেন অনেক আগেই। নাম সিনেমাস্কোপ। এখান থেকে এত দিন নাটক আর টেলিছবিই তৈরি হয়েছে। এবার হবে চলচ্চিত্র। তবে চলচ্চিত্র প্রযোজনা-প্রতিষ্ঠানের জন্য তিনি নতুন আরেকটি প্রতিষ্ঠান গড়বেন। ছবির গল্প প্রসঙ্গে ফেরদৌস জানান, কলেজের শিক্ষক ও গ্রন্থাগারিকের মধ্যে পরিচয় হয়েছিল পাঠাগারে। এরপর নানা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন তাঁরা। খুব সিরিয়াস কিছু নয়, পুরো গল্পটাই দারুণ মজার।চিত্রনাট্যটা বাসু চ্যাটার্জি করলেও প্রেক্ষাপট এবং ছবির কাজ হবে বাংলাদেশেই। পরিচালক জানান, পুরো ছবিটিই হবে কুমিল্লা ও কক্সবাজারে।ফেরদৌস তাঁর প্রথম ছবির জন্য প্রাথমিকভাবে অনেকগুলো গল্প নিয়ে কাজ করেছেন। সেখান থেকে গত মঙ্গলবার বিকেলে চূড়ান্ত হলো বাসু চ্যাটার্জির গল্পটি। ফেরদৌস জানান, অন্য গল্পগুলোর ব্যাপারেও ভাবনা রয়েছে তাঁর। নিজের প্রযোজনায় পরবর্তী ছবিগুলোর জন্য সেখান থেকে বিবেচনা করবেন তিনি।ছবির গানগুলো লেখার জন্য এরই মধ্যে কয়েকজন গীতিকারের সঙ্গে যোগাযোগ করেছেন ফেরদৌস। জানালেন, হুমায়ূন আহমেদ, কবির বকুল, মারজুক রাসেল ও নচিকেতার সঙ্গে কথা হয়েছে। গানগুলোর সুর করবেন একাধিক সুরকার। পুরো ছবির আবহসংগীতের কাজ হবে ভারতের এ আর রহমানের স্টুডিওতে। আর তা করবেন ইমন সাহা।