প্রযোজক বিন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাত্র তিন দিন আগেও প্রযোজনা করার কোনো পরিকল্পনা আমার মাথায় ছিল না। একেবারে হঠাৎই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম।’ বললেন বিন্দু।বিন্দু এবার নাটক প্রযোজনা করছেন। নাম দুটি ঘাসফড়িং ও একটি মৃত্যু। নাটকটি লিখেছেন মুগ্ধ নীল, পরিচালনা করেছেন সকাল আহমেদ। ১২ থেকে ১৫ মার্চ নাটকটির শুটিং হলো ঢাকার বিভিন্ন লোকেশনে।হঠাৎ প্রযোজনার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে বিন্দু বললেন, ‘নাটকের গল্পটা আমরা চূড়ান্ত করেছি চার মাস আগে। তখনই শিল্পী থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সময় নিয়ে রাখা হয়। কিন্তু শুটিংয়ের আগের দিন প্রযোজক পিছিয়ে যান। একটা ভালো গল্প, এতগুলো শিল্পী ও কলাকুশলীর সময়টা নষ্ট হবে?—এসব ভেবে শেষ পর্যন্ত পরিচালকের সঙ্গে আলোচনা করে নিজেই প্রযোজনা করার সিদ্ধান্ত নিই।’বিন্দু আরও বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র দুই ঘণ্টার মধ্যে নাটকের শুটিং লোকেশন, আনুষঙ্গিক জিনিসপত্রসহ সবকিছু জোগাড় করেছি।’নাটকটি প্রযোজনার পাশাপাশি এখানে অভিনয়ও করছেন বিন্দু। সঙ্গে আরও আছেন আরেফিন শুভ, তানভীর ও লাক্স-চ্যানেল আই তারকা মাসিয়াৎ।আজ বুধবার থেকে নাটকটির সম্পাদনার কাজ শুরু হবে।