প্রযোজক মোশাররফ করিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ের বাইরে মোশাররফ করিম গান লিখেছেন। কয়েকটি নাটক লিখেছেন। তাঁর গল্প অবলম্বনে তৈরি হয়েছে নাটক। এবার মোশাররফ করিম নাটক প্রযোজনা করলেন। জানালেন, এবারই প্রথম নাটক প্রযোজনা করলেন তিনি। নাম মেডেল। লিখেছেন ও পরিচালনা করেছেন নাসির আল মুনীর। নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। বললেন, ‘আমি আসলে অভিনয়ের মানুষ। প্রযোজনা আমার কাজ না। মেডেল নাটকের পরিচালক আমার খুবই পছন্দের। হঠা ৎ করেই কাজটির সঙ্গে যুক্ত হওয়া। তবে একটা কথা বলে রাখি, প্রযোজক হওয়ার কোনো ইচ্ছা কিন্তু আমার নেই।’জানালেন, মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র টেলিভিশন-এর শুটিং নিয়ে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন তিনি।