প্রযোজক সঞ্জয় দত্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঞ্জয় দত্ত এবার প্রযোজক হলেন। তাঁর প্রথম প্রযোজিত ছবির নাম রাস্কেলস। বললেন, তাঁর ইচ্ছে আরও ছবি প্রযোজনা করা। এ ছাড়া ১৯৬৩ সালে মুক্তি পাওয়া তাঁর বাবা সুনীল দত্তের সাড়া জাগানো হিন্দি ছবি মুঝে জিনে দোর রিমেক করছেন সঞ্জয়। ছবিতে সুনীল দত্তের চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর। সঞ্জয় বলেন, ‘আজকের সঙ্গে তাল মিলিয়ে ছবিতে কিছুটা পরিবর্তন করা হবে। ছবির অন্যতম চরিত্র ডাকাতের পরিবর্তে এবার থাকবে মুম্বাইয়ের গ্যাংস্টার।’